ভারত নিউজ – আধার কার্ডে তথ্য আপডেট করা নিয়ে সমস্যায় অনেকেই । আধার কার্ডে অনেকের নাম ,বাবার নাম ,ঠিকানা ভুল রয়েছে কেউ হয়তো ঠিকানা পরিবর্তন করতে চাইছে । কিন্তু পরিবর্তন করতে পারছেনা । আসলে যখন আধার কার্ড করা হয় অনেকেই মোবাইল নম্বর দেয়নি । এই মোবাইল নম্বর পরে পরিবর্তন করেছে । যাদের আধারে মোবাইল নম্বর দেওয়া রয়েছে তারা নিজেরাই বাড়িতে বসে মোবাইলে তথ্য আপডেট করে নিতে পারবে কিন্তু যারা

সেসময় আধারে মোবাইল নম্বর দেয়নি বা সেই নম্বর পরিবর্তন করেছে তারা বাড়িতে বসে নিজের মোবাইলে বা সাইবার ক্যাফেতে গিয়ে আপডেট করতে পারবেনা কারণ আপডেট করতে গেলে নথিভূক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসে যেটা টাইপ করলে তবেই কেউ তার আধারে তথ্য আপডেট করতে পারবে । এর কারণ একজন ব্যক্তির আধারের তথ্য যাতে অন্য কেউ পরিবর্তন করতে নাপারে। যাদের আধারে মোবাইল নম্বর দেওয়া নেই বা সেই নম্বর পরিবর্তন হয়ে গেছে তাদের বিকল্প উপায় আধার সেন্টারে অর্থাৎ কয়েকটি আধার সেন্টার বা ব্যাংক বা পোস্ট অফিসকে আধার আপডেট করার অনুমোদন দেওয়া হয়েছে ওই কেন্দ্রগুলিতে বায়োমেট্রিক মেশিনে আঙ্গুলের ছাপ নিয়ে আধার তথ্য পরিবর্তন করা যায় ও নতুন মোবাইল নম্বর যোগ করা যায় কিন্তু এই মুহূর্তে আধার সেন্টারগুলিতে এই কাজ হচ্ছেনা । ফলে সমস্যায় পড়ছেন অনেকেই । বেশি সমস্যা হচ্ছে আধারে মোবাইল নম্বর যোগ না থাকায় কারণ অনেক জায়গায় অনলাইনে কোন কিছু ফরম ফিলাপ বা ডাটা এন্ট্রির কাজে আধার নম্বর দিতে হয় এবং নথিভূক্ত মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপি টাইপ করলে তবেই সে তার কাজটি অনলাইনে করতে পারবে । মোবাইল নম্বর যোগ না থাকায় এই ওটিপি অনেকেই পাচ্ছে না । দ্রুত আধার সেন্টারগুলি আধার আপডেট করার কাজ শুরু না করলে মানুষ সমস্যায় পড়বে । আধার সেন্টারগুলি জানায় সরকার থেকে নির্দেশে এলে তবেই তারা আবার কাজ শুরু করবে ।