রাজ্যের আরেক মন্ত্রী সৌমেন মহাপাত্র করোনা আক্রান্ত হলেন । তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় একথা জানিয়েছেন । তিনি জানান তাঁর কোন উপসর্গ নেই তবে তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ । তিনি আরো

জানান মহামারী ও লকডাউনের দিনগুলিতে যতটা সম্ভব মানুষের পাশে থেকেছি । কিন্তু ভয়ঙ্কর কোভিড – 19শেষ পর্যন্ত আমাকেও ছাড়লোনা। উল্লেখ্য , রাজ্যে বা দেশে জনপ্রতিনিধিদের আক্রান্ত হওয়ার হার বাড়ছে । মূলত , প্রশাসনিক কারণে ও জন সংযোগের জন্য বিভিন্ন জায়গায় তাদের যেতে হয় এটা একটা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে । আপাতত সৌমেনবাবু তাঁর পাঁশকুড়ার বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন ।
