প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থা স্থিতিশীল । নতুন করে শারীরিক অবস্থার অবনতি হয়নি । তিনি গভীর কোমায় রয়েছেন। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তিনি দিল্লির সামরিক হাসপাতালে ভর্তি রয়েছেন ।মাথায় চোট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ।একই সাথে তাঁর কোভিড পজিটিভ এর চিকিৎসা চলছে ।কোভিডজনিত কারণে ফুসফুসের সংক্রমণের চিকিৎসা করা হচ্ছে। চুরাশি বছর বয়স্ক প্রণব মুখার্জি ভারতের ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতি পদে ছিলেন ।