কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধীর সঙ্গে সাতটি অবিজেপি মুখ্যমন্ত্রীদের একটি ভার্চুয়াল সভা ছিল সেই সভায় নিট, জেইই পরীক্ষা নিয়ে সুপ্রিমকোর্টে যাওয়ার চিন্তা-ভাবনা করা হয় ।সাতটি অবিজেপি মুখ্যমন্ত্রীদের সভায় ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী তথা জেএমএম প্রধান হেমন্ত সরেন।এছাড়া ,চারটি কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন পাঞ্জাব, ছত্তিশগড়, পন্ডিচেরি ও রাজস্থান ।কেন্দ্র নিট ও জেইই পরীক্ষা করানোর পক্ষে ।অপরদিকে আজকের বৈঠকে যে প্রশ্নগুলি উঠে আসে মহামারী ও লকডাউনে ট্রেন ,বিমান চলাচল স্বাভাবিক নয় এবং এই পরিস্থিতিতে পরীক্ষা দিতে গেলে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে ।তাছাড়া আসাম এবং কয়েকটি রাজ্যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। অপরদিকে সুপ্রিম কোর্টের রায় ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ জড়িত রয়েছে তাই পরীক্ষা বন্ধ করা যায়না তবে পরীক্ষা কেন্দ্র বৃদ্ধি করা ,একটি রুমে পরীক্ষার্থীর সংখ্যা কমানো ,পরীক্ষা হলে প্রবেশ ও প্রস্থান প্রভৃতি বিষয়গুলি দেখতে হবে ।

উল্লেখ্য ,মহামারী ও লকডাউন চলার ফলে স্কুল-কলেজ গত কয়েক মাস ধরে বন্ধ রয়েছে।নিচু ক্লাসের ছাত্র ছাত্রীদের অতটা সমস্যা না হলেও উঁচু ক্লাসে যে সমস্ত পরীক্ষাগুলির সঙ্গে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ জড়িত রয়েছে সেই সমস্ত পরীক্ষাগুলির ক্ষেত্রে উভয় সংকট দেখা দিয়েছে একদিকে সংক্রমণের সম্ভাবনা, অপ্রতুল যানবাহন এবং অন্যদিকে কেরিয়ার ও ভবিষ্যৎ ।
