হংকং – এর আগেও বিক্ষিপ্তভাবে দাবি উঠেছে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠার পরেও দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছে তবে এই প্রথম বিশ্বে কোন নথিভূক্ত ব্যক্তি যিনি করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠার পরে পুনরায় আক্রান্ত হয়েছেন ।ঘটনাটি ঘটেছে হংকংয়ে। ঐ ব্যক্তি ইউরোপ থেকে ফিরেছিলেন ।তিনি এর আগে একবার আক্রান্ত হয়েছিলেন সুস্থ হয়ে

ওঠেন আবার আক্রান্ত হয়েছেন ।ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আগেই সতর্ক করেছিল করোনা আক্রান্ত হলেই শরীরে অ্যান্টিবডি বা ইমিউনিটি তৈরি হয়না সেই আশংকাটা সত্যি হয়ে গেল ।এর আগে দক্ষিণ কোরিয়ায় কয়েকজন ব্যক্তির করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠার পর পুনরায় আক্রান্ত হয়েছিলেন তবে সেখানকার চিকিৎসকরা জানিয়েছিলেন তারা যে কিট দিয়ে টেস্ট করেছিলেন তাতে কোন সমস্যা থাকতে পারে তবে হংকং এ যে ঘটনাটি ঘটেছে সেটা নথিভূক্ত ।নেচার পত্রিকা জানিয়েছে করোনা আক্রান্ত হলে তার অ্যান্টিবডি খুব বেশি আড়াই মাস পর্যন্ত শরীরে থাকতে পারে ।হংকংয়ে এ ওই যুবকের বয়স ৩৩ এর মত । ওই ব্যক্তি এপ্রিল মাসে প্রথমবার করোনা আক্রান্ত হয়েছিলেন ।