আনলক – ৪ এর একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা হল কোন রাজ্য সরকার ও কেন্দ্র শাসিত অঞ্চল কেন্দ্র সরকারের অনুমতি ছাড়া স্থানীয়ভাবে কোন শহর বা গ্রাম বা জেলায় লকডাউন করতে পারবেনা । তবে কনটেইনমেন্ট জোন এর বাইরে এই নিয়ম লাগু হবে । কোন এলাকায় সংক্রমিত ব্যক্তি থাকলে বা সংক্রমণ ছড়ানোর কোন সম্ভাবনা দেখা দিলে সেই এলাকাটিকে কনটেইনমেন্ট বা গণ্ডিবদ্ধ ঘোষণা করা হতো । এই ঘোষণা সাধারণত স্থানীয় প্রশাসনের পরামর্শে জেলাশাসক করে থাকতেন । কনটেইনমেন্ট জোন ঘোষণা করার ক্ষেত্রে বাধা থাকছেনা তবে কনটেইনমেন্ট জোন এর বাইরে লকডাউন করতে গেলে কেন্দ্র সরকারের অনুমতি নিতে হবে ।