বহু বিতর্কিত করোনাভাইরাস এর আঁতুড়ঘর ও করোনো ভাইরাস দ্বারা ক্ষতিগ্রস্থ চীনের উহান শহরটি মঙ্গলবার তার সমস্ত স্কুল এবং কিন্ডারগার্ডেন পুনরায় চালু করবে, স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

স্থানীয় সরকার শুক্রবার ঘোষণা করেছে, শহর জুড়ে প্রায় ২৮৪২ টি শিক্ষা প্রতিষ্ঠান প্রায় ১.৪ মিলিয়ন শিক্ষার্থীদের জন্য তাদের দরজা উন্মুক্ত করতে চলেছে, স্থানীয় সরকার শুক্রবার ঘোষণা করেছে। সোমবার পুনরায় খোলা হবে উহান বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের মুখে মাস্ক সহ অন্যান্য সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে আসতে হবে এবং গণপরিবহন বাদ দিয়ে অন্য ভাবে স্কুলে আসতে হবে । বিদ্যালয়গুলিকে ভাইরাস প্রতিরোধী সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে । স্যানিটাইজেশন ,থার্মাল গান প্রভৃতি ব্যবস্থা রাখতে হবে ।তাদের অবশ্যই অপ্রয়োজনীয় জমায়েতকে সীমাবদ্ধ করতে হবে এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে প্রতিদিনের প্রতিবেদন জমা দিতে হবে ।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বিদেশী শিক্ষার্থী এবং শিক্ষকরা তাদের স্কুল থেকে নোটিশ পাননি তাদের আর ফিরে যেতে দেওয়া হবেনা।

চীনের এই বিতর্কিত শহরটি যেখানে কোভিড -১৯ মহামারীর উদ্ভব হয়েছে বলে ধারণা করা হয়, জানুয়ারীর শেষের দিকে থেকে প্রায় দুই মাসের জন্য এটি বন্ধ ছিল। শহরের মৃতের সংখ্যা ৩৮৮৬৯ জন । লকডাউন প্রত্যাহার করার পরে উহান এপ্রিল মাস থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে ।

অপরদিকে আমেরিকায় স্কুল খুলতে গিয়ে সপ্তাহখানেকের মধ্যেই বিপুল সংক্রমণ হয়। ইউরোপেও কোন কোন দেশে একই বিপত্তি হয়েছিল ।ভারতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা এই মুহূর্তে পুরোটাই অনিশ্চয়তায় কারণ ভারতে সুস্থতার হার আর সংক্রমণ দুটোই একসাথে চলছে । এই মুহূর্তে ছোটদের ক্লাস চালু হওয়ার কোন সম্ভাবনাই নেই । যাদের বোর্ডের বা কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রয়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে এইমুহূর্তে চিন্তিত সকলেই কারণ এক্ষেত্রে ক্লাস বন্ধ রাখা এবং খোলা দুটোতেই সমস্যা অর্থাৎ উভয় সংকট ।