কেন্দ্র সরকার আনলক চার লকডাউন বিধি প্রকাশ করেছিল । পশ্চিমবঙ্গ সরকার তাতে সামান্য অদল বদল করে লকডাউন বিধি প্রকাশ করল। যে সমস্ত এলাকা কনটেইনমেন্ট ছিল সেগুলো ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন থাকছে ।সমস্ত ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ,কোচিং সেন্টার ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকছে ।নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের গাইডেন্স এর জন্য স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল একুশে সেপ্টেম্বর থেকে কেন্দ্রের বিধিতে তবে রাজ্যের নোটিফিকেশনে সেরকম কোনো উল্লেখ নেই। সেপ্টেম্বর মাসে যে তিন দিন পূর্ণাঙ্গ লকডাউন ঘোষণা করা হয়েছিল সেটা বলবৎ থাকছে। প্রত্যাহার করা হচ্ছেনা ।সিনেমা হল ,সুইমিং পুল, বিনোদন কেন্দ্র ,থিয়েটার বন্ধ থাকছে। মেট্রো চলাচল করবে ৮ই সেপ্টেম্বর থেকে। খোলা আকাশের নিচে থিয়েটার আগামী ২১ তারিখ থেকে ছাড় দেওয়া হয়েছে। অবশ্যই স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে। পূর্ণাঙ্গ লকডাউনের দিনগুলিতে সরকারি, বেসরকারী প্রতিষ্ঠান ,যানবাহন চলাচল বন্ধ থাকবে । কোন প্রকার জমায়েত করা যাবেনা ।
