গতকাল রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির গণতন্ত্র বাঁচাও কর্মসূচি অনুষ্ঠিত হয় । রাজ্যের বিভিন্ন বিডিও অফিস, এসডিও অফিসে ডেপুটেশন দেওয়া হয়। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ,তমলুক প্রভৃতি ব্লকে বিডিও অফিসের নিকট প্রতিবাদ সভা হয় এবং ডেপুটেশন হয়। কাঁথি এবং এগরায় মহকুমা শাসকের অফিসে বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় ও ডেপুটেশন দেওয়া হয় । হুগলি জেলার চুঁচুড়াতে ডেপুটেশন ও প্রতিবাদ সভা হয় । উপস্থিত ছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় ।
