রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক করোনা আক্রান্ত । তাঁর শরীরে সামান্য কিছু উপসর্গ দেখা দিয়েছে । তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। অপরদিকে রাজ্যের আরেক মন্ত্রী সৌমেন মহাপাত্র যিনি কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি সুস্থ হয়ে উঠেছেন। জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান তিনি কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন। অপরদিকে রাজ্যে করোনা আক্রান্তের হার ও সুস্থ হওয়ার হার দুটোই মোটামুটি সমানতালে চলছে তবে সুস্থ হওয়ার হার একটু বেশি। করোনা পরীক্ষার হারও আগের তুলনায় বেড়েছে । তবে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে গিয়েছে । পশ্চিমবঙ্গের বিধায়কদের মধ্যে ফলতা ও এগরার বিধায়কের করোনাতে মৃত্যু হয় ।অপরদিকে বাকি বিধায়করা, যেমন – সুজিত বসু , অশোক ভট্টাচার্য তাঁরা সবাই সুস্থ হয়ে উঠেছেন ।

জ্যোতিপ্রিয় মল্লিক উত্তর ২৪ পরগনার গাইঘাটা বিধায়ক ও পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ।