জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার ৫৪ শতাংশ নগরে বসবাস করে। ১৯৫০ সালে এর হার ছিল মাত্র ৩০ শতাংশ। ভবিষ্যতে নগরমুখী মানুষের স্রোত আরো বেগবান হবে। ২০৫০ সালে পৃথিবীর প্রায় ৬৬ শতাংশ লোক নগরে বসবাস করবে। ততদিনে আরও অনেক শহর ও মেগা শহর গড়ে উঠবে। তাই বর্তমান নগরগুলোর উন্নয়ন ঘটাতে হবে। তার জন্য সবুজায়ন ও বৃক্ষ রোপণ করতে হবে এবং সেটা শহরের মধ্যে থাকা অল্পস্বল্প জমিতে এবং নাগরিকদের বাড়ির ছাদে ।
পোকামাকড় দমন : সাধারণত প্রাথমিক অবস্থায় সীমিত সংখ্যক পোকা বা তার ডিমের গুচ্ছ দেখা যায়। নিয়মিত ছাদ বাগান পরীক্ষা করে দেখা মাত্র পোকা বা পোকার ডিমগুলো সংগ্রহ করে মেরে ফেলা ভালো। পাতার নিচে ভাগে পোকামাকড় অবস্থান করে। অনেক ক্ষেত্রে বয়স্ক পাতায় পোকামাকড় বেশি দিন আশ্রয় নেয়। এ জন্য পাতা হলুদ হওয়া মাত্র পাতার বোটা রেখে তা ছেঁটে দিতে হয়।
অতি ঝাল ২-৩ গ্রাম মরিচের গুড়া এক লিটার জলে ভিজিয়ে রেখে পরের দিন ছেঁকে নিয়ে তাতে ২ গ্রাম ডিটারজেন্ট পাউডার ও এক চা চামচ পিয়াজের রস একত্রে মিশিয়ে ৮-১০ দিনের ব্যবধানে স্প্রে করলে জৈব পদ্ধতি অবলম্বনে গাছকে পোকার হাত থেকে নিরাপদ রাখা যায়। মাইট বা ক্ষুদ্র মাকড় খালি চোখে দেখা যায় না। লিচু, মরিচ, বেগুন, গাঁদা ফুলে মাইটের উপদ্রব বেশি দেখা যায়। মরিচের গুঁড়ো পদ্ধতিতেও এই মাকড় দমন করা যায়। যেহেতু পোকামাকড়ের অবস্থান পাতার নিচে এ জন্য এই অংশ ভালোভাবে স্প্রে করে পোকা দমনে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
সার প্রয়োগ : মাছ, মাংস ও সব্জি ধোয়া জল গাছে ব্যবহার করলে গাছের খাবারের অভাব কিছুটা পূরণ হয়। এছাড়াও মিশ্র সার, হাড়ের গুঁড়ো মাঝে মাঝে এবং অনুখাদ্য (দস্তা, বোরন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ) বছরে একবার প্রয়োগ করা ভালো। মাছের কাঁটা, হাড়ের টুকরা, ডিমের খোসা, তরিতরকারির পরিত্যক্ত অংশ, পাতা একটা ড্রামে পচিয়ে নিয়ে ছাদ বাগানে ব্যবহার করা ভালো। ফুল-ফল ঝরা রোধে ও ফল ধরা বাড়াতে নানা প্রকার অনুখাদ্য/হরমোন প্রয়োগ করে অনেক সুফল পাওয়া যায়।

অতিরিক্ত মানুষের বসবাসের উপযোগী রাখতে নগর উন্নয়নে যুগোপযোগী উদ্যোগ নিতে হবে। পৃথিবীতে সবচেয়ে বেশি নগরায়ণ হচ্ছে উত্তর আমেরিকায়। সেখানে বর্তমানে ৮২ শতাংশ মানুষ নগরে বসবাস করে। এর পরের অবস্থানে রয়েছে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জ। সেখানে ৮০ শতাংশ লোক নগরে বাস করে। সেই তুলনায় আফ্রিকা ও এশিয়ায় নগরে বসবাসকারী মানুষের সংখ্যা কম, যথাক্রমে ৪০ ও ৪৮ শতাংশ। এমন প্রেক্ষাপটে নগরকে পরিকল্পিত আকারে গড়ে তুলতে হবে। আর তাই উন্নত পদ্ধতিতে ছাদে বাগান গড়ে তুলতে হবে ।
প্রয়োজনীয় উপকরণঃ
* একটি খালি ছাদ;
* হাফ ড্রাম, সিমেন্ট বা মাটির টব, ষ্টিল বা প্লাস্টিক ট্রে;
* ছাদের সুবিধা মত স্থানে স্থায়ী বেড ( ছাদ ও বেডের মাঝে ফাঁকা রাখতে হবে।);যা
* সিকেচার, কোদাল, কাঁচি, ঝরনা, বালতি, করাত, খুরপি, স্প্রে মেশিন ইত্যাদি;
* দোঁআশ মাটি, পচা শুকনো গোবর ও কম্পোষ্ট, বালু ও ইটের খোয়া ইত্যাদি;
* গাছের চারা / কলম বা বীজ ।
চাদে চাষ উপযোগী গাছ
* আমঃ বারি আম-৩ (আম্রপালি), বাউ আম-২ (সিন্দুরী)
* পেপে, কলা
* পেয়ারাঃ বারি পেয়ারা-২, ইপসা পেয়ারা-১
* কুলঃ বাউ কুল-১, ইপসা কুল-১ (আপেল কুল), থাই কুল-২
* লেবুঃ বারি লেবু -২ ও ৩, বাউ কাগজি লেবু-১
* আমড়াঃ বারি আমড়া-১, বাউ আমড়া-১
* করমচাঃ থাই করমচা
* ডালিম (দেশী উন্নত)
* কমলা ও মাল্টাঃবারি কমলা-১, বারি মাল্টা – ১
* জামরুলঃবাউ জামরুল-১ (নাসপাতি জামরুল), বাউ জামরুল-২ (আপেল জামরুল) ইত্যাদি।
* সবজিঃলাল শাক, পালং শাক, মুলা শাক, ডাটা শাক, কলমী শাক, পুইঁশাক, লেটুস, বেগুন, টমেটো, মরিচ ইত্যাদি।
পদ্ধতিঃ
* হাফ ড্রাম এর তলদেশে অতিরিক্ত জল নিস্কাশনের জন্য ১ ইঞ্চি ব্যাসের ৫ / ৬ টি ছিদ্র রাখতে হবে।
* ছিদ্রগুলোর উপর মাটির টবের ভাঙ্গা টুকরো বসিয়ে দিতে হবে।
* ড্রামের তলদেশে ১ ইঞ্চি পরিমাণ ইটের খোয়া বিছিয়ে তার উপর বালি দিয়ে ঢেকে দিতে হবে।
* সমপরিমাণ দোঁআশ মাটি ও পচা গোবরের মিশ্রণ দিয়ে ড্রামটির দুই তৃতীয়াংশ ভরার পর হাফ ড্রাম অনুযায়ী ড্রাম প্রতি মিশ্র সার আনুমানিক ৫০-১০০ গ্রাম প্রয়োগ করে মাটির সাথে ভাল ভাবে মিশিয়ে দিতে হবে এবং সম্পুর্ণ ড্রামটি মাটি দিযে ভর্তি করে নিতে হবে।
* ১৫ দিন পর ড্রামের ঠিক মাঝে মাটির বল পরিমাণ গর্ত করে কাংখিত গাছটি রোপন করতে হবে। এ সময় চারা গাছটির অতিরিক্ত শিকড়/ মরা শিকড় সমূহ কেটে ফেলতে হবে এবং খেয়াল রাখতে হবে মাটির বলটি যেন ভেঙ্গে না যায়।
* রোপিত গাছটিতে খুটি দিয়ে বেঁধে দিতে হবে।
* রোপনের পর গাছের গোড়া ভালভাবে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে।
* সময়ে সময়ে প্রয়োজন মত গাছে জল সেচ ও উপরি সার প্রয়োগ, বালাই দমনব্যবস্থা নিতে হবে।
* রোপনের সময় হাফ ড্রাম প্রতি ২/৩ টি সিলভা মিক্সড ট্যাবলেট সার গাছের গোড়া হতে ৬ ইঞ্চি দুর দিয়ে মাটির ৪ ইঞ্চি গভীরে প্রয়োগ করতে হবে।
* গাছের বাড়-বাড়তি অনুযায়ী ২ বারে টব প্রতি ৫০/১০০ গ্রাম মিশ্র সার প্রয়োগ করে ভাল ভাবে মিশিয়ে দিতে হবে।
* গাছের রোগাক্রান্ত ও মরা ডালগুলো ছাটাই করতে হবে এবং কর্তিত স্থানে বোর্দপেষ্ট লাগাতে হবে।
পরিচর্যাঃ
ডাল-পালা ছাঁটাই
কুল খাওয়ার পর ফাল্গুন মাসের মাঝামাঝি গাছের সমস্ত ডাল কেঁটে দিতে হবে। তাছাড়াও মরা ও রোগাক্রান্ত ডাল গুলো কেটে বোর্দপেষ্ট লাগাতে হবে।
কুল গাছ ছাটাই
টব বা ড্রামের মাটি পরিবর্তনঃ
প্রতি বছর না হলেও ১ বছর অন্তর অস্তর টবের পুরাতন মাটি পরিবর্তন করে নতুন গোবর মিশ্রিত মাটি দিয়ে পুনরায় টবটি/ ড্রামটি ভরে দিতে হবে। এ সময় খেয়াল বাখতে হবে গাছ যেন বেশী ক্ষতিগ্রস্থ না হয়। তাই এক স্তর বিশিষ্ট ড্রামের পরিবর্তে দ্বিস্তর বিশিষ্ট ড্রাম ব্যবহার করা উত্তম।
বালাই দমন
বালাই দমনে পরিবেশ বান্ধব আইপিএম বা আইসিএম পদ্ধতি অনুসরন করতে হবে। বিশেষ প্রয়োজন ব্যতিরেকে রাসায়নিক পদার্থ ব্যবহার না করে জৈব রাসায়নিক বালাই নাশক যেমন- নিমবিসিডিন, বাইকাও-১ ব্যাবহার করা যেতে পারে।
মিলি বাগ
পেয়ারা, কুল, লেবু, আম, করমচা, জলপাই, বেগুন প্রভৃতি গাছে এ পোকার আক্রমন দেখা যায়।
লক্ষনঃ
* পাতার নিচে সাদা তুলার মত দেখা যায়।
* পোকা উড়তে পারেনা।
* টিপ দিলে হলুদ জলের মত বের হয়ে আসে।
* গাছ দুর্বল হয়ে পড়ে, পাতা লাল হয়ে যায়, পাতা ও ফল ঝরে পড়ে, ফলের আকার বিকৃত হয়ে যায় ।
* অনেক সময় পাতায় শুটি মোল্ড রোগের আক্রমন হয়।
দমনঃ
হাত বাছাইয়ের মাধ্যমে পোকা দমন করতে হবে। প্রয়োজনে জৈব বালাই নাশক প্রয়োগ করতে হবে।
পেয়ারায় মিলি বাগ লেবু গাছে মিলি বাগ কুল গাছে মিলি বাগ
সাদা মাছি
পেয়ারা, লেবু, জলপাই, বেগুন প্রভৃতি গাছে এ পোকার আক্রমন দেখা যায়।
লক্ষনঃ
* পাতার নিচে সাদা তুলার মত মাছি পোকা দেখা যায়।
* পোকা উড়তে পারে।
* গাছ দুর্বল হয়ে পড়ে, পাতা লাল হয়ে যায়, পাতা ঝরে পড়ে, পরবর্তী
মৌসুমে ফলের উৎপাদন ব্যাপক হারে হ্রাস পায়।
* পাতায় শুটি মোল্ড রোগের আক্রমন হয়।
দমনঃ প্রতি লিটার পানিতে ২ গ্রাম হুইল পাউডার মিশিয়ে পাতার নিচে স্প্রে করলে ভাল ফল পাওয়া যায়।
সাদা মাছি স্যুটি মোল্ড
শুটি মোল্ডঃ
ছত্রাক দ্বারা সংগঠিত হয়। পাতার ওপর কাল কাল পাউডার দেখা দেয়। গাছের ফলন ব্যহত হয়। আক্রমর ব্যাপক হলে পাতা ও ফল ঝরে যায়।
দমনঃ
টিল্ট-২৫০ ইসি, প্রতি লিটার জলেতে ০.৫০ মিঃলিঃ মিশিয়ে স্প্রে করতে হবে।

তথ্য সহায়তায় কৃষিবিদ মোঃ মাহমুদুল হাসান খান ও সামাজিক মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য এবং গুগল থেকে প্রাপ্ত চিত্র ।