যাদবপুরে শ্রমজীবী ক্যান্টিনের গতকাল ছিল ১৫৮ তম দিবস। গতকালের দিনটি ছিলো প্রয়াত সিপিএম নেতা শ্যামল চক্রবর্তীর স্মরণে । শ্রমজীবী ক্যান্টিনে গতকালের ব্যয় বহন করেন ঊষসী চক্রবর্তী এবং তার পিসতুতো দাদা ও বৌদি রাজর্ষি সরকার ও স্বরূপা শর্মা সরকার । গতকাল তারা বেশকিছু সময় ওখানে কাটিয়ে যান । এসএফআই নেতা শতরূপ ঘোষও এদিন ছিল উপস্থিত । গতকালের মেনুতে ছিলো
ভাত,মাছের মাথা দিয়ে পাঁচমেশালি তরকারি,
কাতলা মাছের ঝোল ও মিষ্টি । সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র ১৪ বছরের ঋতঙ্কর নাহার জন্মদিন গতকাল পালিত হয় ওই শ্রমজীবী ক্যান্টিনে যেহেতু বাড়িতে জন্মদিনের পার্টি করা যাবেনা তাই জন্মদিনের স্থান হিসেবে শ্রমজীবী ক্যান্টিনকে ঋতঙ্করের বাবা-মা বেছে নেয় । সেই সঙ্গে জানায় আগামীকাল একদিনের শ্রমজীবী ক্যান্টিনের ব্যয়ভার তারা বহন করবে ।
