করোনা আক্রান্ত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতার একটি নামী বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছেন। কয়েকদিন ধরে তিনি শরীরে দুর্বলতা অনুভব করছিলেন। এছাড়া, করোনা আক্রান্ত হয়েছেন বিধাননগর পৌরনিগমের ডেপুটি মেয়র। তাঁর শরীরে করোনার সামান্য উপসর্গ রয়েছে তবে রিপোর্ট পজিটিভ। করোনা আক্রান্ত হয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী এবং তাঁর পত্নী। অপরদিকে রাজ্যের আরেক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক করোনা আক্রান্ত হয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছেন। রাজ্যের আরেক মন্ত্রী সৌমেন মহাপাত্র তিনি করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন। করোনা আক্রান্ত হয়ে তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন।
