গত কয়েক বছরে বেশ বড় অঙ্কের আসনে নিয়োগ করা হয়েছে কৃষি প্রযুক্তি সহায়ক ।এই চাকরিতে আবেদনের জন্য কৃষি বিজ্ঞান নিয়ে পড়ার কোন প্রয়োজন হয়না। সাধারণভাবে পাস যে কোন ছাত্র-ছাত্রী আবেদন করতে পারত ।যারা চূড়ান্তভাবে সফল হতো তাদের একটি প্রশিক্ষণ দিয়ে ব্লক স্তরে নিয়োগ করা হত । সম্প্রতি কৃষি বিজ্ঞান নিয়ে পাস করা ছেলেমেয়েরা দাবি জানিয়েছে এই পদে নিয়োগের জন্য এগ্রিকালচার বা কৃষিবিজ্ঞান পাস করা বাধ্যতামূলক করা হোক কারণ হিসেবে তারা যুক্তি দেখিয়েছে শিক্ষকতার জন্য বিএড ,ডিএড বাধ্যতামূলক। এছাড়া ,অন্যান্য কারিগরি বা প্রযুক্তি সংক্রান্ত পেশাগুলিতেও নির্দিষ্ট ডিগ্রী উল্লেখ করা থাকে ।কৃষি প্রযুক্তি এটা একটা প্রযুক্তিমূলক পেশা তাই এই পদে সাধারণ ছাত্র ছাত্রীদের তুলনায় কৃষি বিজ্ঞান নিয়ে পাস করা ছাত্রছাত্রীরা আরও দক্ষতার সাথে কাজ করতে পারবে যেহেতু তারা উচ্চমাধ্যমিকে দু’বছর এগ্রোনোমি বা তার পরবর্তীকালে বেশ কয়েকবছর কৃষি বিজ্ঞানের উপর পড়াশোনা করেছে তাত্ত্বিক এবং ফলিত দুভাবেই । তাছাড়া এই পদে কৃষি বিজ্ঞানের ডিগ্রী নির্দিষ্ট করা না থাকলে কৃষিবিজ্ঞান নিয়ে পাস করা ছাত্র ছাত্রীরা কোন দিশা পাবেনা । কয়েক বছর ধরে তারা যথেষ্ট পরিশ্রম ও অর্থ ব্যয় করে এই ডিগ্রী লাভ করে । বর্তমান যুগ প্রফেশনাল যুগ তাই যেকোনো কাজ প্রফেশনাল ভাবে নিয়োগ করলে দক্ষতা অনেক বেশি পাওয়া যায় ।