
পাঁশকুড়ার শেরহাটি গ্রামে এক ইমারত ব্যবসায়ীর গোডাউন থেকে টাইম বোম উদ্ধার হয় । আজ সকালে তাঁর কাছে একটি উড়ো ফোন আসে যেখানে হিন্দিতে বলা হয় আপনার গোডাউনে কি আছে গিয়ে দেখতে । এরপর দেখা যায় ওখানে টাইম বোমা রয়েছে। ঘটনাস্থল ঘিরে রয়েছে পুলিশ । ঘটনাস্থলে যাচ্ছে বোম্ব স্কোয়াড । তবে , একটি গ্রামীণ এলাকায় এক ব্যবসায়ীর গোডাউনে কে টাইম বোমা রাখলো, কেন রাখলো পরিষ্কার নয়। জনৈক গাঁতাইত নামে পরিচিত ওই ব্যক্তি এলাকায় ‘মাস্টার’ নামে পরিচিত । তবে , টাইম বোমটি যখন পাওয়া যায় তখন দেখা যায় ইতিমধ্যে তার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে । শেরহাটি জায়গাটি পাঁশকুড়ার ঘোষপুর অঞ্চলের মধ্যে অবস্থিত ।
