মহারাষ্ট্রে একটি বহুতল ভেঙে পড়লো । ঘটনাটি ঘটেছে ভিওয়ান্দিতে । বহুতলটি থানে পৌরনিগমের মধ্যে অবস্থিত । বহুতলটি তিনতলাবিশিষ্ট । এখনও পর্যন্ত মৃত ১০ । থানে পৌরনিগমের জনসংযোগ আধিকারিকের বক্তব্যকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই । ভেতরে এখনও অনেকে আটকে পড়ে রয়েছে । স্থানীয় মানুষ প্রাথমিকভাবে কয়েকজনকে উদ্ধার করেছে । এনডিআরএফ বা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এর দল উদ্ধারকার্যে নেমেছে । প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি উভয়েই এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ।

এই ঘটনাকে কেন্দ্র করে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত একটি ট্যুইট করেছেন ।
