ডক্টর জয়ন্ত চৌধুরী , নেতাজি গবেষক – ১৯৪৫ সালের ২৫ শে সেপ্টেম্বর এমনই এক অভিশপ্ত দিনে মধ্যরাতে ব্যারাকপুর নীলগঞ্জ সাহেব বাগানের ট্রানজিট ক্যাম্পে শতশত আজাদী সেনাকে বর্বরভাবে হত্যা করা হয়েছিল। জালিয়ানওয়ালাবাগের থেকে বহু গুণ বেশি এই হত্যাকাণ্ডকে বহির্বিশ্বে জানতে দেয়নি ব্রিটিশ এবং তৎকালীন জাতীয় নেতারা। সিলেবাসে নীলগঞ্জ উঠে আসেনি । ভারতীয় সেনাবাহিনী ইন্ডিয়ান আর্মির নাম পরিবর্তন করে ভারতীয় জাতীয় বাহিনী বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি(আই এন এ) রাখার আরজি তোলা হোক সোশ্যাল মিডিয়ায়।