করোনা আক্রান্তের তালিকায় যুক্ত হলেন রাজ্যের আরেক হেভিওয়েট মন্ত্রী শুভেন্দু অধিকারী তবে তাঁর মৃদু উপসর্গ রয়েছে। একই সাথে করোনা আক্রান্ত হয়েছেন শুভেন্দু অধিকারীর মা গায়ত্রী অধিকারী । গতকাল রাতে তাঁদের রিপোর্ট পজিটিভ আসে। শুভেন্দু অধিকারী আপাতত বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন । উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর মা কিছুদিন আগে অসুস্থ হয়ে কলকাতার একটি নামী বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। করোনা পরিস্থিতিতে রাজ্যে যে সকল মন্ত্রী বা জনপ্রতিনিধি সম্মুখে থেকে মোকাবিলা করেছেন তাঁদের মধ্যে অন্যতম ছিলেন শুভেন্দু অধিকারী। আমফানের সময়েও তিনি সামনের সারিতে থেকে লড়াই করেছিলেন। সমস্ত রকম সর্তকতা অবলম্বন করেছিলেন তবে করোনা সংক্রমনের ক্ষেত্রে দেখা যাচ্ছে মন্ত্রী, জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিকরা প্রায় সময় মাঠে নেমে কাজ করার জন্য বিভিন্ন ধরনের মানুষের সংস্পর্শে এসে থাকেন তাই ‌সবসময় সর্তকতা অবলম্বন করলেও সংক্রমণ এড়ানো যায়না ।

অপরদিকে রাজ্যের আরেক মন্ত্রী পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বাসিন্দা ডক্টর সৌমেন মহাপাত্র করোনা থেকে সুস্থ হয়ে স্বাভাবিক কাজকর্ম করছেন ।