আমেরিকার নির্বাচনে লড়াই এইমুহুর্তে হাড্ডাহাড্ডি । অনেকটা পিছিয়ে থাকলেও ক্রমশঃ লড়াইতে ফিরেছেন ডোনাল ট্রাম্প । জিততে হলে দরকার ২৭০ টি ভোট ডোনাল্ড ট্রাম্প ২১৩ এবং বাইডেন ২২৪ অর্থাৎ ট্রাম্প এখন বাইডেনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন । করোনা পরিস্থিতিতে এই নির্বাচন হয়েছে । আমেরিকা ভয়ংকরভাবে করোনাতে আক্রান্ত হয়েছিল । করোনা পরিস্থিতি কতটা সামলাতে পেরেছেন ডোনাল্ড ট্রাম্প সেটা অনেকটাই ফ্যাক্টর হিসেবে কাজ করেছে । আমেরিকার নির্বাচনে ভারতসহ সারা বিশ্ব তাকিয়ে থাকে মার্কিন নির্বাচনের দিকে । এই মুহূর্তে আমেরিকা সারাবিশ্বের অবিসংবাদী ও প্রতিপত্তিশালী রাষ্ট্র এনিয়ে কোন‌ও সন্দেহ নেই । তবে যেই জিতুক ভারতের উপর তার বিশেষ প্রভাব পড়বেনা । আন্তর্জাতিক কূটনীতির কারণে ভারত বর্তমানে আমেরিকার সাথে সদ্ভাব রক্ষা করে চলেছে । প্রেসিডেন্ট নির্বাচনে যেই জিতুক নীতিটা এক‌ই থাকবে । অপরদিকে বিপুল জনসংখ্যা ও বাণিজ্যের দেশ ভারতকে অগ্রাহ্য করা কোন মার্কিন প্রেসিডেন্টএর পক্ষে সম্ভব নয় । তাছাড়া মার্কিন নির্বাচনের প্রভাব ভারতের কোন নির্বাচনের ওপর পড়বেনা । অনেকের ধারণা ডোনাল্ড ট্রাম্প হেরে গেলে মোদি সরকার সমস্যায় পড়বে কিন্তু ব্যাপারটা সেরকম নয় । এক সময় ভারত সোভিয়েত রাশিয়ার মিত্র দেশ ছিল বর্তমানেও রয়েছে কিন্তু সে সময় বিশ্ব সমাজতান্ত্রিক রাশিয়া এবং ধনতান্ত্রিক আমেরিকা এই দুই পরস্পরবিরোধী মেরুতে বিন্যস্ত ছিল সে সময় ভারত সোভিয়েত রাশিয়ার কিছুটা মিত্র দেশ হিসেবে পরিণত হলেও নিরপেক্ষতা বজায় রেখেছিল যেটাকে বলা হয় জোট নিরপেক্ষ নীতি কিন্তু তাবৎ বিশ্বে সোভিয়েত রাশিয়ার প্রভাব হ্রাস পায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব ক্রমশঃ বাড়ে তাই দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী সমস্যা ও আন্তর্জাতিক কারণে আমেরিকার কাছাকাছি হতে হয়েছে কিন্তু ভারত-আমেরিকার উপরে নির্ভরশীল হয়ে যায়নি ।
সোভিয়েত রাশিয়ার প্রধানমন্ত্রী যেই থাকুক ভারতের উপর তার প্রভাব পড়েনি একইভাবে আমেরিকায় যে দলই ক্ষমতায় থাকুক ভারতের উপর তার প্রভাব পড়বে না ।