দক্ষিণ – পূর্ব রেলের লোকাল ট্রেন চলাচলের সংখ্যা বৃদ্ধি আজ থেকে ‌। প্রথমে কিছুসংখ্যক লোকাল ট্রেন চলাচল শুরু করলেও যাত্রীসাধারণের দাবি মেনে ক্রমশ বাড়ছে লোকাল ট্রেনের সংখ্যা । যাত্রী সাধারণের বক্তব্য ছিল যত বেশি সংখ্যক ট্রেন চলবে সামাজিক দূরত্ব বা দৈহিক দূরত্ব তত বেশি বজায় রাখা সম্ভব হবে । অল্প ট্রেন চললে ভিড়ভাট্টা আরো বেশি হবে ফলে দৈহিক দূরত্ব বজায় রাখা সমস্যা হবে এবং সংক্রমণ আরো বাড়বে । আনলক শুরু হওয়ার পর থেকে বিভিন্ন অফিস খুলতে থাকে কিন্তু ট্রেন না চলায় যাতায়াতে খুব সমস্যা হচ্ছিল । বাসে দ্বিগুণ ভাড়া দিয়ে যেতে হতো ।এই কারণে দাবি ওঠে যত তাড়াতাড়ি সম্ভব লোকাল ট্রেন চলাচল শুরু হোক ।