করোনা আক্রান্ত হলেন সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্য । গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন । বৃহস্পতিবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে ।আপাতত তিনি হোম আইসোলেশনেই রয়েছেন । গত কয়েকদিন তাঁর সংস্পর্শে যারা এসেছেন তাদের তিনি করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন ।
