কৃষি বিলের ভাল খারাপ সাধারণ মানুষ এখনও ঠিকমতো বুঝে উঠতে পারেনি তবে যেটুকু বোঝা গিয়েছে এবং কিছু প্রশ্নের উত্তর মিলছে না সেটা হচ্ছে নীল চাষের সঙ্গে কৃষি বিলের তুলনা করা হচ্ছে কিন্তু নীল চাষ করতে চাষি বাধ্য থাকতো । এখানে চাষী বাধ্য নয় কর্পোরেটদের কাছে ফসল বিক্রি করতে । চাষী তার ফসল ইচ্ছেমত যেকোনো জায়গায় বিক্রি করতে পারে । আবার চাষী ইচ্ছে করলে কর্পোরেট সংস্থার কাছে ফসল বিক্রি করতে পারে যদি সরাসরি কর্পোরেট সংস্থার কাছে ফসল বিক্রি করে অনেক বেশি দাম পাবে । এখন মাঝখানের ফড়েগুলো লাভের গুড় খাচ্ছে ফলে চাষী ন্যায্য দাম পাচ্ছেনা । কৃষি বিল মাত্র কয়েকদিন হল পাস হয়েছে তাহলে স্বাধীনতার পর ৭০ বছর কৃষক কেন আত্মহত্যা করেছে , কেন ফসলের সঠিক দাম পায়নি , কেন মানুষকে এত দাম দিয়ে সবজি কিনতে হয়েছে তাহলে এটাও ঠিক এতদিন যে আইন ছিল সেটা ভ্রান্ত ছিল । কর্পোরেট সংস্থাগুলো কোনদিন দেশের কথা ভাবেনি সরকারকে হাত করে নিজেরা পুঁজিপতি হয়েছে নতুন কৃষি আইন রূপায়নের পর তারা দেশপ্রেমিক হবে বা কৃষক দরদী হবে এটা কেউ বিশ্বাস করেনা কিন্তু এত বছরের যে কৃষিজাত পণ্য বিপণন সিস্টেম ছিল সেটাকে কোনভাবেই সমর্থন করতে যায়না কারণ তাতে শুধু ফড়ে বা মিডলম্যানরা লাভবান হয়েছে । আপনারা যেটুকু বুঝেছেন মতামত দিয়ে সহযোগিতা করবেন তবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য নয় এই বিলের দ্বারা কৃষক , দেশ , জনসাধারণের স্বার্থ কতটা সুরক্ষিত থাকবে বা ক্ষুন্ন হবে সে বিষয়ে দায়িত্বশীল নাগরিকের মত মতামত দিন ।