ইউ পি এস সি সিভিল সার্ভিস পরীক্ষায় আশি তম স্থানাধিকারী ত্রিপুরার গর্ব শতাব্দী মজুমদার । ভারতের মানচিত্রে ত্রিপুরা একটি খুবই ছোট রাজ্য । উত্তর-পূর্ব ভারতের পাহাড়ি ছোট রাজ্য । দুর্গম যোগাযোগব্যবস্থা ও প্রতিকূল পরিবেশের সঙ্গে কঠিন লড়াই করে সেখানকার মানুষকে বেঁচে থাকতে হয় । গতকাল দেখা করতে আসেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে । মুখ্যমন্ত্রী বিপ্লব দেব জানান , – ‘ তাঁর এই সাফল্যের জন্য আমি তাঁকে অভিনন্দন জানাই।”তেলিয়ামুড়ার সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন শতাব্দী। অনেক প্রতিকূলতা জয় করেই তাঁকে এই জায়গায় পৌঁছতে হয়েছে। তাঁর এই সাফল্য অনুপ্রেরণা হয়ে ছড়িয়ে পড়বে রাজ্যের বিভিন্ন প্রান্তে। অন্যান্য যুবকযুবতীরাও উত্সাহিত হবেন বলে আমি আশাবাদী বলেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী । তিনি আরো বলেন আমি মা ত্রিপুরাসুন্দরীর কাছে শতাব্দীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আশা করি তিনি কর্মসূত্রে যেখানেই যান ত্রিপুরার নাম ঊর্ধ্বে তুলে ধরবেন ।
