আগামী বছর জানুয়ারি মাসে সরকারি কর্মচারীদের জন্য তিন শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এছাড়া, উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের ট্যাব দেওয়ার কথা বললেন। বর্তমান পরিস্থিতি ছাত্র-ছাত্রীদের ঘরে বসে অনলাইনে পড়াশোনা করতে হচ্ছে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সরকারি বিদ্যালয় ও হাই মাদ্রাসার ছাত্র ছাত্রীরা ট্যাব পাবে । ধাপে ধাপে অন্যান্য ক্লাসের ছাত্র-ছাত্রীদের‌ও দেওয়া হবে । এছাড়া, সমস্ত বিদ্যালয়কে একটি করে কম্পিউটার দেওয়া হবে ।