এসটিএফ হানায় উদ্ধার কুড়ি কোটি টাকার মাদক । বিশ্বস্ত সূত্রের খবরের ভিত্তিতে গত ৪ ডিসেম্বর বিকেল চারটে নাগাদ এসপ্ল্যানেড অঞ্চলে হেয়ার স্ট্রিট থানার এলাকায় হানা দিয়ে মাদক পাচারকারী হালিম শেখকে আটক করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। মালদা জেলার বাসিন্দা হালিমের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় প্রায় ৩.৮ কিলো হেরোইন, আন্তর্জাতিক কালোবাজারে যার দাম অন্তত ২০ কোটি টাকা। হালিমকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ভারতের উত্তরপূর্ব থেকে এই মাদক পাচার করা হচ্ছিল বাংলাদেশে ।
আদালতের পক্ষ থেকে আগামি ১৪ ই ডিসেম্বর পর্যন্ত হালিমের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ সৌজন্যে – কলকাতা পুলিশ ।
