আজ পাঁশকুড়ার বাংলামোড়ে পেট্রোল পাম্প এর কাছাকাছি মেশিন ট্রলি ও একটি মোটরবাইকের পৃথক ধাক্কায় একজন পথচারীর মৃত্যু হয় । দ্রুতগতিতে ছুটে আসা একটি বাইক প্রথমে একজন পথচারীকে চাপা দিলে তিনি ছিটকে পড়ে যান এরপর মেশিন ট্রলিটি তাকে চাপা দেয় । জানা গিয়েছে মৃতব্যক্তির বাড়ি চারুলতা সিনেমা হল লাগোয়া এবং তিনি পেশায় ডেকোরেটার্স কর্মী ।