আজ সুপ্রিম কোর্টের কলেজিয়াম বৈঠকে বড় সিদ্ধান্ত গৃহীত হলো । বেশ কয়েকটি হাইকোর্টের বিচারপতি পরিবর্তন করা হচ্ছে । এর মধ্যে খবর পাওয়া গেছে কলকাতা হাইকোর্টের দুইজন বিচারপতিকে অন্যত্র ট্রান্সফার করা হচ্ছে । এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো বর্তমানে ডিএ মামলা রিলেটেড ডিভিশন বেঞ্চের সিনিয়র বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়কে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে মাদ্রাজ হাইকোর্টে । বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়কে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগের প্রস্তাব গৃহীত হয়েছে । এরফলে ভবিষ্যতে ফের ডিএ মামলায় বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে । কলকাতা হাইকোর্টের অন্য আর এক বিচারপতি জয়মাল্য বাগচীকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে ।

