যাত্রী সুবিধার্থে বিশেষ ট্রেন ভারতীয় রেলের ।
যাত্রীদের ভিড় সামাল দেওয়ার উদ্দেশ্যে, কামাখ্যা থেকে লোকমান্য তিলক (টার্মিনাস) এবং নিউ তিনসুকিয়া থেকে ক্রান্তিবীর সাঙ্গোল্লী রায়ন্না (বেঙ্গালুরু) স্টেশনের মধ্যে বিশেষ ট্রেন চালানো হবে।
০২২৫৬ কামাখ্যা – লোকমান্য তিলক (টার্মিনাস) সাপ্তাহিক সুপারফাস্ট স্পেশাল (ভায়া ভট্টনগর) ট্রেনটি ২৬.১২.২০২০ তারিখ থেকে প্রতি শনিবার সন্ধ্যা ০৬:০০ টায় কামাখ্যা থেকে ছেড়ে তৃতীয় দিনে লোকমান্য তিলক (টার্মিনাস) পৌঁছাবে রাত ০৯:৩০ টায় এবং বিপরীত দিকে ০২২৫৫ লোকমান্য তিলক (টার্মিনাস) – কামাখ্যা সাপ্তাহিক সুপারফাস্ট স্পেশাল (ভায়া ভট্টনগর) ট্রেনটি ২৯.১২.২০২০ তারিখ থেকে প্রতি মঙ্গলবার, দুপুর ০১:১৫ টায় লোকমান্য তিলক (টার্মিনাস) থেকে ছেড়ে তৃতীয় দিনে কামাখ্যা পৌঁছাবে দুপুর ০৩:২৫ টায়। এই ট্রেনটি পূর্ব রেলের এখতিয়ারভুক্ত মালদা টাউন, পাকুড়, রামপুরহাট, বোলপুর (শান্তিনিকেতন), বর্ধমান এবং ডানকুনি স্টেশনগুলিতে উভয় দিকেই থামবে।
০২২৫০ নিউ তিনসুকিয়া – ক্রান্তিবীর সাঙ্গোল্লী রায়ন্না (বেঙ্গালুরু) সাপ্তাহিক সুপারফাস্ট স্পেশাল (ভায়া ভট্টানগর) ট্রেনটি ১৮.১২.২০২০ তারিখ থেকে প্রতি শুক্রবার, সন্ধ্যা ০৬:০৫ টায় তিনসুকিয়া থেকে ছেড়ে চতুর্থ দিনে ক্রান্তিবীর সাঙ্গোল্লী রায়ন্না (বেঙ্গালুরু) পৌঁছাবে সকাল ১১:১৫ টায় এবং বিপরীত দিকে ০২২৪৯ ক্রান্তিবীর সাঙ্গোল্লী রায়ন্না (বেঙ্গালুরু) – নিউ তিনসুকিয়া সাপ্তাহিক সুপারফাস্ট স্পেশাল (ভায়া ভট্টানগর) ট্রেনটি ২২.১২.২০২০ তারিখ থেকে প্রতি মঙ্গলবার মধ্যরাত ০৩:১৫ টায় ক্রান্তিবীর সাঙ্গোল্লী রায়ন্না (বেঙ্গালুরু) থেকে ছেড়ে তৃতীয় দিনে নিউ তিনসুকিয়ায় পৌঁছাবে সন্ধ্যা ০৬:২৫ টায় । এই ট্রেনটি পূর্ব রেলের এখতিয়ারভুক্ত মালদা টাউন , রামপুরহাট, বোলপুর (শান্তিনিকেতন), এবং ডানকুনি স্টেশনগুলিতে উভয় দিকেই থামবে।
চিত্র ও তথ্য সহায়তায় – ভারতীয় রেল ।
