কিছুদিন আগে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে যুক্ত হয়েছে । সম্প্রতি গ্রাহকদের মোবাইলে মেসেজ এসেছে আই এফ এস সি এবং এম আই সি আর প্রতি ব্রাঞ্চের বদল হয়েছে এবং এটি ২৮ শে ডিসেম্বর থেকে কার্যকর হবে । অনেকের এই ব্যাংকে বেতনের অ্যাকাউন্ট রয়েছে । তাদের আশঙ্কা এই মাসের বেতন ঢুকতে সমস্যা হবে কিনা । বেতনের ক্ষেত্রে কোনো সমস্যা হবেনা । এছাড়া ,যেটুকু তথ্য জানা গিয়েছে অ্যাকাউন্ট নম্বর একই থাকবে তবে তার সাথে তিনটে নতুন নম্বর যোগ হবে । সোমবার বা তারপরে গ্রাহককে ব্যাংকের শাখায় গিয়ে পাশ বইটি চেঞ্জ করে নিতে হবে । ষোল সংখ্যার অ্যাকাউন্ট নম্বর সহ চেক বই বাড়ির ঠিকানায় যাবে । এই ব্যাংকের এম পাসবুক যারা মোবাইলে ব্যবহার করেন তাদের হয়তো পি এন বি এম পাসবুক ব্যবহার করতে হতে পারে । এই প্রক্রিয়ার জন্য গ্রাহককে কোন অতিরিক্ত টাকা দিতে হবেনা এবং গ্রাহকের একাউন্ট সুরক্ষিত থাকবে । এছাড়া , যেটুকু জানা গেছে গ্রাহকের যে আইডি নম্বর সেখানে নম্বর একই থাকবে শুধু ইউবিআই এর বদলে পিএনবি যোগ হতে পারে । পরবর্তীকালে আরও কোন তথ্য পাওয়া গেলে জানানো হবে । বিস্তারিত জানার জন্য এই হেল্পলাইন নম্বরে ফোন করুন – 18001802222/ 18001032222 . তবে গ্রাহকদের কাছে আবেদন প্রত্যেকে ব্যাংকের শাখায় গিয়ে ব্রাঞ্চ ম্যানেজারের সাথে সাক্ষাৎ করে কথা বলুন এবং কোন জিজ্ঞাসা থাকলে সেখানে জেনে নিন । উল্লেখ্য , যাদের বেতনের জন্য এই ব্যাংকে স্যালারি একাউন্ট রয়েছে তাদের অবগত করা হচ্ছে ট্রেজারী আর ব্যাংক উভয়েই ডিজিটাল পেমেন্ট সিস্টেম এর মাধ্যমে আপনার অজান্তেই ঠিক করে নেবে।
যারা ডিজিটাল পেমেন্ট করেন UPI এর মাধ্যমে তাঁরা সোমবার থেকে নিজ নিজ প্লাটফর্ম গুলো যেমন -BHIM UPI, GIO UPI, GOOGLE PAY, PHONE PAY, PAYTM UPI ইত্যাদি কনফিগারেশন বদলে ফেলুন তাহলে সব সমস্যার সমাধান সম্ভব । সেইসঙ্গে অবশ্যই নিজের নিজের শাখায় যোগাযোগ করুন ।
