
২৮শে ডিসেম্বর থেকে ইউনাইটেড ব্যাঙ্ক সম্পুর্ন রূপে ইতিহাসের পাতায় চলে গেল । পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিল এই ব্যাংকের শাখা । হোর্ডিংগুলি অনেক আগেই পরিবর্তন হয়ে গিয়েছিল তবে অভ্যন্তরীণ জটিল বিষয়গুলি এতদিন আগের মতনই কিছুটা ছিল তবে বর্তমানে সম্পূর্ণ রূপান্তরিত ।
ইউনাইটেড ব্যাংক অ্যাকাউন্ট এখন থেকে পিএনবি (পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক) অ্যাকাউন্ট রূপে পরিচিত হবে।
ব্রাঞ্চ ও অ্যাকাউন্ট নম্বর একই থাকবে।
নতুন আইএফএসসি কোড হবে : PUNB0XXXX20 । (এখানে XXXX হলো আপনার পুরোনো ইউনাইটেড ব্যাংক ব্রাঞ্চের ৪ ডিজিটের ব্রাঞ্চ কোড)
নতুন কাস্টমার আইডি হবে : UXXXXXXXX (এখানে XXXXXXX হলো আপনার পুরোনো ইউনাইটেড ব্যাংকের কাস্টমার আইডি)
ইউনাইটেড ব্যাংকের কোনো মোবাইল অ্যাপ্লিকেশন (যেমন- ইউনাইটেড ব্যাংক মোবাইল ব্যাঙ্কিং, ইউনাইটেড এমপাশবুক আর কাজ করবে না। এর পরিবর্তে PNB ONE ও PNB mPassbook অ্যাপ্লিকেশন ইনস্টল করে রেজিস্টার করুন। ২৫ শে ডিসেম্বরের আগের আর কোনো স্টেটমেন্ট অনলাইন App গুলিতে পাওয়া যাবে না (ব্রাঞ্চে গেলে পাওয়া যাবে কিনা, সেটা জানা নেই)।
BHIM UPI, PhonePe, PayTM, Google Pay প্রভৃতি UPI App থেকে আর ইউনাইটেড ব্যাঙ্কের কোনো Transaction করা যাবে না। UPI App গুলিতে PNB Bank Account নতুন করে রেজিস্টার করতে হবে।
ইউনাইটেড ব্যাঙ্কের ডেবিট কার্ড / এটিএম কার্ড ব্যবহার করা যাবে।
২৫ ডিসেম্বরের আগের আর কোনো স্টেটমেন্ট অনলাইন App গুলিতে পাওয়া যাবে না। (ব্রাঞ্চে গেলে পাওয়া যাবে কিনা, সেটা জানা নেই)
নতুন চেক বই ইস্যু হবে কিনা তার জন্য পরবর্তী নোটিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে যদি পরিবর্তন হয় বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ।