পোর্ট ব্লেয়ারের এই সেই স্থান যেখানে সুভাষচন্দ্র বসু প্রথম অখন্ড ভারতের প্রথম চরকা শোভিত জাতীয় পতাকা তুলেছিলেন ৩০শে ডিসেম্বর ১৯৪৩ সালে। নামকরণ করেছিলেন শহীদ দ্বীপ এবং নিকোবর এর নাম স্বরাজ দ্বীপ । জিমখানা গ্রাউন্ডের সামনে ভাষণ দিয়েছিলেন প্রায় দেড় ঘন্টা। এছাড়াও আবেরদীন মার্কেটের কাছে ব্রাউনিং ক্লাবে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ এর হেডকোয়ার্টারে তিনি জাতীয় পতাকা তুলেছিলেন। সেই পতাকা দণ্ডটি আজও বিদ্যমান সেখানে। এছাড়াও তৎকালীন রাজধানী রস আইল্যান্ড এর কমিশনার হাউজের উপরে উড়েছিল অখন্ড ভারতের ত্রিবর্ণ পতাকা। সেই হাউস আজ ধ্বংসপ্রাপ্ত হয়ে সাক্ষী দিচ্ছে দেশবাসীর , রাজনীতিকদের চরম উদাসীনতার ।

সৌজন্যে – ডঃ জয়ন্ত চৌধুরী , নেতাজি গবেষক ।