রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য বিধানসভার অধিবেশন ডাকার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাল বাম পরিষদীয় দল ও কংগ্রেস পরিষদীয় দলের পক্ষ থেকে সুজন চক্রবর্তী ও আবদুল মান্নান । চিঠিতে তাঁরা উল্লেখ করেছেন মহামারী পরিস্থিতিতে যেহেতু পরিস্থিতির সঙ্গে লড়াই করে সমস্ত কিছু স্বাভাবিক চলছে সেহেতু বিধানসভার অধিবেশন আহ্বান করা হোক । তাঁরা আরো বলেন কৃষকের স্বার্থে রাজ্যের আইন চাই। কৃষিপন্যের ন্যুনতম দামের গ্যারান্টি চাই ।

