কথা প্রসঙ্গে আমরা মাকাল ফল শব্দটি ব্যবহার করে থাকি তবে মাকাল ফল দেখতে কেমন সে সম্পর্কে আমাদের অনেকেরই অভিজ্ঞতা নেই । এটি দুই অর্থে ব্যবহার হয়ে থাকে কিছু মানুষ রয়েছে দেখতে খুব সুন্দর , পোশাক আশাক ধোপদুরস্ত কিন্তু কাজের বেলায় অকর্মণ্য তাদের দিয়ে সমাজের কোন কাজ হয়না তাই তাদের মাকাল ফল বলা হয়ে থাকে । আরেকটি অর্থে মাকাল ফল হল বাইরেটা খুব চকচকে কিন্তু ভেতরের চরিত্রটা কুৎসিত ।

এই ফলটির নাম হলো মাকাল ফল গ্রামের ভাষায় বলে তিতোক্লা ।‌ এটি গ্রামের জঙ্গলের আগাছায় ধরে। দেখতে উপরটা কত সুন্দর, টকটকে লাল, গায়ে একটা দাগও নেই। অথচ ভিতরটা দেখলে শরীরে কাটা দিয়ে ওঠে। এই ফলটা এতটাই তিক্ত, দুর্গন্ধযুক্ত ও কুৎসিত যে কাকও এটা ভক্ষন করে না। ঠিক আমাদের চারপাশেও এমন কিছু মানুষ আছে, এরা একে বারে মাকাল ফলের মত।এদের উপরটা দেখতে একেবারে সরল ও পরিশুদ্ধ।যেন একেবারে ধোয়া তুলসি পাতা।এদের মত ভালো মানুষ দুনিয়াতে আর দুটি নেই। অথচ এদের ভেতরটা একেবারে অসুন্দর,কুৎসিত,কুরুচিপূর্ণ ও বিষাক্ত ।