আগামী ১লা জুন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলেই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় মঙ্গলবার বলেন, ‘‘আপাতত মাধ্যমিক পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী হচ্ছেনা। পিছিয়ে যাবে না বাতিল হবে, সে সিদ্ধান্ত রাজ্য সরকার নেবে।’’
পর্ষদ জানিয়েছে, ১ লা জুন থেকে ১০ ই জুন পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে লোকাল ট্রেন চলাচল বন্ধ। গণপরিবহণ ব্যবস্থাও অর্ধেক হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের ক্ষেত্রে পড়ুয়াদের সমস্যার মুখে পড়তে হতে পারে। পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র এবং উত্তরপত্র পাঠানো নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে ।

প্রতীকি ছবি ।