সচেতন হোন,কোনপ্রকার গুজবে কান দেবেননা, এবং গুজব ছড়াবেননা। করোনার টিকা শরীরকে করে দিল চুম্বক। এর কোনও বাস্তবতা নেই।
শরীরে ঘাম থাকলে পয়সা বা বাসন-কোসন শরীরে চেপে ধরলে সেই জায়গায় একটি বায়ুশূন্যতা তৈরি হয়। তার কারণেই সেগুলি গায়ের সঙ্গে আটকে থাকতে পারে। যেটা যে কেউ পরীক্ষা করে দেখতে পারেন । সোশ্যাল মাধ্যমে সেগুলো প্রচার হচ্ছে সেগুলোর কোন বাস্তব ভিত্তি নেই । কোভিশিল্ড টিকা নেওয়ার সাথে শরীরে ধাতব বস্তু আটকে যাওয়ার কোনো সম্পর্ক নেই । এই ধরনের প্রচার করোনার বিরুদ্ধে লড়াইকে প্রচন্ডভাবে ব্যাহত করতে পারে ।