ত্রিপুরায় এক করোনা পজিটিভ অন্তঃসত্ত্বার নরমাল প্রসব হল । চিকিৎসক অর্পণ চাকমা দায়িত্ব সহকারে এই প্রসব করেন । মা ও শিশু উভয়েই সুস্থ রয়েছেন । আরেকবার প্রমাণিত হল সদিচ্ছা থাকলে চিকিৎসক ভগবানের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন । মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মা ও নবজাতককে অভিনন্দন জানিয়েছেন এবং চিকিৎসককে ধন্যবাদ জানিয়েছেন ।

