উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষিত হবে জুলাই মাসের ২২ তারিখ । প্রেস কনফারেন্স করে ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে । পরের দিন বিভিন্ন ক্যাম্প থেকে অর্থাৎ ২৩ তারিখ মার্কশিট এবং অন্যান্য নথিপত্র স্কুলগুলিকে বিতরণ করা হবে । সমস্ত কোভিড বিধি মেনে বিদ্যালয়গুলি অভিভাবকদের হাতে মার্কশিট বা অন্যান্য কাগজপত্র তুলে দেবে ।
