সারাবিশ্বে করোনায় প্রতি মিনিটে মারা যাচ্ছেন ৭ জন মানুষ। অপরদিকে খাদ্যের অভাবে মারা যাচ্ছেন ১১ জন মানুষ। গতকাল শুক্রবার (৯ই জুলাই) এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। প্রতিবেদন বলছে, চলতি বছর বিশ্বে চরমে পৌঁছেছে দুর্ভিক্ষ পরিস্থিতি। পাশাপাশি সহিংসতা ও জলবায়ু পরিবর্তনের কারণে এমন দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। বর্তমানে সারাবিশ্বে ১৫৫ মিলিয়ন মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। ইয়েমেন, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, আফগানিস্তান, দক্ষিণ সুদান, ভেনেজুয়েলায় ও সিরিয়ায় করোনা মহামারি শুরু হওয়ার আগে থেকেই খাদ্যসংকট ছিল। করোনার মহামারি ও এর প্রভাবে অর্থনৈতিক ক্ষতির ফলে আরও বেশি খাদ্য সংকটে পড়েছে দেশগুলো।

সূত্র ও ছবিঃ জাগো নিউজ।