কড়কনাথ নামে একধরণের মুরগি রয়েছে। এই মুরগি পুরোপুরি কালো এমনকি এদের রক্তও হয় কালো রংয়ের। তবে এগুলির ডিম হয় ফ্যাকাশে গোলাপি রংয়ের। এই মুরগির মাংস স্বাস্থ্যের পক্ষে দারুণ উপকারী বলে মনে করা হয়। উচ্চ রক্তচাপ, বয়স্কদের জন্য এই মাংস খুব উপকারী। যেহেতু এর এত গুনাগুণ তাই এর চাহিদাও খুব বেশি। ভারতীয় বিজ্ঞানীদের মতে, এই কালো ‘কড়কনাথ’ মুরগিতে রয়েছে রোগমুক্তির মহাঔষধ। রক্তচাপ নিয়ন্ত্রণ থেকে রক্তে শর্করা নিয়ন্ত্রণ, পেশিশক্তি বাড়াতে এমনকি ক্যান্সারের প্রতিরোধেও বিশেষ ভূমিকা পালন করে এই মুরগির মাংস ও ডিম ।

প্রসঙ্গত, ৯০-এর দশকে মুরগির এই প্রজাতি বিলুপ্ত প্রায় হয়ে গিয়েছিল তবে বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টায় এই প্রজাতিটি বর্তমানে বাজারে দারুণ চাহিদা পেয়েছে । কড়কনাথ মুরগির প্রচুর চাহিদা তার কারণ রয়েছে ।

এই মুরগিতে ফ্যাট এবং কোলেস্টেরল খুব কম থাকে তবে এটি প্রোটিন সমৃদ্ধ। এই মাংসের দাম প্রতি কেজি হাজার থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত পৌঁছে যায়। তবে এই মুরগিটি আস্তে আস্তে বড় হয়। আট মাসে এক কেজি হয় এই মুরগি। কড়কনাথ মুরগির ডিমের দাম পাঁচশো থেকে ছশোটাকা। যে মুরগিগুলি ডিম দেয়, সেগুলি তিন থেকে চার হাজার টাকায় বিক্রি হয়।

এটি মূলত মধ্য প্রদেশের ঝাবুয়া জেলার উপজাতি অঞ্চলে পাওয়া যায়। তবে এখন ছত্তিশগড়, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ এবং মহারাষ্ট্রের মতো অনেক রাজ্যে কড়কনাথ মুরগির এই জাতটি পাওয়া যাচ্ছে।

কড়কনাথ মুরগির বাজারে প্রচুর চাহিদা রয়েছে। এর একটি ডিমের দাম প্রায় ৫০-৭০ টাকা। কড়কনাথ মোরগ প্রতি কেজি ৯০০ থেকে ১০০০ টাকায় বিক্রয় হয়। এর বাচ্চার দাম ৭০ থেকে ১০০ টাকা পর্যন্ত হয়।