মাধ্যমিকে ১০০ শতাংশ পাসের জের । সমস্যা হচ্ছিল এত ছাত্র-ছাত্রী কোথায় ভর্তি হবে অপরদিকে বিদ্যালয়গুলিতে উচ্চমাধ্যমিকে ভর্তির ক্ষেত্রে আসন সংখ্যা নির্দিষ্ট করা ছিল এই পরিস্থিতি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সিদ্ধান্ত নেয় প্রতিটি স্কুল একাদশে অতিরিক্ত ১২৫ জনকে ভর্তি নিতে পারবে। বিজ্ঞপ্তি প্রকাশ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। জানানো হয়েছে, এতদিন ২৭৫ জন পর্যন্ত পড়ুয়াকে ভর্তি নিতে পারত স্কুলগুলি।এবার স্কুলগুলিতে একাদশের আসন সংখ্যা ৪০০ করা হল ।