করোনা অতিমারীর প্রভাবে দেড় বছরের ওপর বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যারফলে অনলাইন ক্লাস, টিউশন ইত্যাদি এখন জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। তবে এই শহরেই এমন অনেক ছেলেমেয়ে রয়েছে যাদের পক্ষে অনলাইন ক্লাস বা টিউশন দুইই অকল্পনীয়, যেমন মাঝেরহাট মধু বস্তির শিশুরা যাদের দিন কাটে দারুণ অর্থকষ্টের মধ্যে, গত দেড় বছরে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে যাদের পড়াশোনা। এবার এই শিশুদের সাহায্য করতে এগিয়ে এসেছে সাউথ-ওয়েস্ট ট্রাফিক গার্ড, ওসি প্রসেনজিত চ্যাটার্জির নেতৃত্বে। যতদিন না স্কুল খুলছে ততদিন প্রতি সন্ধ্যায় দুঘণ্টা করে টিউশন ক্লাসে যোগ দেবে এই শিশুরা ।

চিত্র – সৌজন্যে কলকাতা পুলিশ ।