মাধ্যমিক – ২০২২এর সংক্ষেপিত সিলেবাস ও প্রশ্নের ব্লু-প্রিন্ট প্রকাশিত হল । মধ্যশিক্ষা পর্ষদ এর পক্ষ থেকে প্রকাশ করা হয় । স্বাভাবিক সিলেবাসের থেকে কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে । পুজোর আগে পঠন-পাঠন শুরু হওয়ার কোন সম্ভাবনা নেই সেই কারণেই সিলেবাস কিছুটা কমানো হয়েছে । কোন বিষয়ে কটা চ্যাপ্টার বা অধ্যায় পরীক্ষা হবে , কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে তার একটা রূপরেখা প্রকাশ করা হয়েছে যা বিষয়ভিত্তিক নিচে দেওয়া হল । বাংলা ,ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান ,পদার্থ বিজ্ঞান, গণিত সমস্ত বিষয়ের সিলেবাস প্রকাশিত হয়েছে । এছাড়া, অন্যান্য আঞ্চলিক ভাষার সিলেবাসও প্রকাশ করা হয়েছে । মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় আগামী বছর মাধ্যমিক পরীক্ষার সিলেবাস সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেছেন যেটাতে তিনি উল্লেখ করেছেন প্রতি বিষয়ে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস হ্রাস করা হয়েছে ।









