ওপার বাংলার ঘটনার প্রেক্ষিতে প্রতিবাদী কর্মসূচি পালিত হল এবার বাংলায় । বাংলাদেশের বিভিন্ন জেলার মঠ-মন্দির, সংখ্যালঘুদের ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, নারী নির্যাতন ও হত্যার প্রতিবাদে আজ ভারত সেবাশ্রম সঙ্ঘ এবং দক্ষিণ দিনাজপুর জেলা হিন্দু মিলন মন্দির , মতুয়া মহাসঙ্ঘ ও সকল সনাতনীপন্থীদের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে মৌন মিছিল পালিত হল । উল্লেখ্য, দুর্গাপূজার সময় বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটে যার প্রতিবাদে সুদূর আমেরিকাতেও প্রতিবাদ কর্মসূচি দেখা গিয়েছিল । আন্তর্জাতিক চাপের কারণে বাংলাদেশের শেখ হাসিনার সরকার অবশেষে ঘটনার কড়া ব্যবস্থা নিতে উদ্যোগী হন । এখন দেখার শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় এবং আগামী দিনে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কতটা উদ্যোগী হয় ।

চিত্র , সৌজন্যে – ভারত সেবাশ্রম সংঘ ।