১/১১/২০২১ তারিখ থেকে ৩০/১১/২০২১ তারিখ পর্যন্ত ভোটার লিস্ট – ২০২২ এর নতুন নাম তোলার কাজ চলবে। যাদের জন্ম তারিখ ১/১/২০০৪ বা তার আগে তারাই নতুন নাম তোলার জন্য যোগ্য ( ফর্ম ৬), কারেকশন ( ফর্ম ৮), একই বিধানসভাতে স্থান পরিবর্তন ( ফর্ম ৮ ক ), বিয়োজন ( ফর্ম ৭ ) এর কাজ হবে। যে যার ভোট গ্রহণ কেন্দ্রে পোলিং স্টেশনের জন্য বুথ লেভেল অফিসার( বি এল ও ), ডেজিগনেটেড অফিসার ( ডিও ) রা নির্দিষ্ট সময়ে ভোটগ্রহণ কেন্দ্রতে বসবেন। গণতন্ত্র আসে নির্বাচনের মধ্যে দিয়ে আর নির্বাচন হয় নির্বাচক বা ভোটারদের ভোটদানের মধ্যে দিয়ে তাই প্রতিটি ভোটারকে এই কাজের জন্য এগিয়ে আসতে হবে এবং এই কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সচেষ্ট হতে হবে ।
এছাড়া , অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাবে যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন বি এল ও’কে অবশ্যই জানাবেন ।