পেট্রোপণ্যের ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পাঁশকুড়া শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পাঁশকুড়া বিডিও অফিস থেকে পাঁশকুড়া পুরাতন বাজার পর্যন্ত গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একটি মিছিল আয়োজিত হয় এবং পাঁশকুড়া পুরাতন বাজারে এক জনসভা অনুষ্ঠিত হয় । সভায় উপস্থিত ছিলেন মাইনোরিটি সেলের রাজ্য সম্পাদক জইদুল ইসলাম খান , পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র, ভাইস চেয়ারম্যান সইদুল ইসলাম খান , পৌরপিতা সেখ সমিরুদ্দিন , পৌরমাতা সুমনা মহাপাত্র , শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি জায়েদ খান , ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি গুরুপদ মুন্সীসহ অন্যান্যরা ।
