কিছুটা পরিবর্তন হল নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাসের সময়সীমা । সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এই পরিবর্তন করা হয়েছে । পরিবর্তিত সূচিতে বলা হয়েছে সোম ,বুধ ,শুক্র দশম ও দ্বাদশ শ্রেণির পঠন-পাঠন হবে । মঙ্গল ও বৃহস্পতিবার নবম ও একাদশ শ্রেণির পঠন-পাঠন হবে । পঠন-পাঠনের সময়সীমা থাকবে সকাল ১০.৫০ থেকে ৪.৩০ পর্যন্ত । উল্লেখ্য ,এর আগের সময়সূচি নিয়ে শিক্ষক সংগঠনগুলি শিক্ষা দপ্তরে আবেদন জানিয়েছিল অতো সকালে হাজির হওয়া ছাত্র – ছাত্রী , শিক্ষক-শিক্ষিকাদের পক্ষে অসুবিধাজনক এবং ওই সূচিতে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয় । ওই সূচিতে বিদ্যালয়ে শ্রেণীভিত্তিক প্রবেশ ও প্রস্থানের সময়সূচী পৃথক থাকলেও বাকি সময়টা সকল ছাত্র-ছাত্রী একই সঙ্গে থাকবে । এরফলে আদতে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয় । এছাড়া ,প্রতি শনিবার বিদ্যালয়ে অভিভাবকদের নিয়ে সচেতনতা সভা করতে হবে শিক্ষক-শিক্ষিকাদের । আজ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এক নোটিফিকেশনে এই সিদ্ধান্ত জানিয়েছেন ।

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় যে নির্দেশনামা দিয়েছেন তার আপলোড কপি ।