নিজস্ব সংবাদদাতা – পাঁশকুড়া চার নম্বর ওয়ার্ড সাংস্কৃতিক উন্নয়ন মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত বাৎসরিক ক্রীড়া , সাংস্কৃতিক ও অন্যান্য অনুষ্ঠানের আজ শুভ সূচনা হল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে , সেইসঙ্গে আজ সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় পাঁশকুড়া পিডব্লিউডি ময়দানে । উল্লেখ্য , এটা এখন পাঁশকুড়া উৎসব নামেও পরিচিত হয়েছে । এটি দশ বছরে পদার্পণ করল । এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক পাঁশকুড়া পৌরসভার পুরপিতা সেখ সমিরুদ্দিন যদিও উৎসবটি অরাজনৈতিক মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত হয় । আজ উদ্বোধনী অনুষ্ঠানে পাঁশকুড়া পৌরসভার মহানাগরিক নন্দকুমার মিশ্র উপস্থিত ছিলেন ।

সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় পাঁশকুড়া পিডব্লিউডি ময়দানে ।