
তমলুক , পূর্ব মেদিনীপুর – মরণোত্তর চক্ষুদান করলেন তমলুকের খামারচকের চিত্ত সামন্তের পরিবার। সুস্থ স্বাভাবিক মানুষ চিত্ত সামন্ত অকস্মাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান । খবর পেয়ে মৃতের পরিবারে যান আই ব্যাঙ্কের সদস্যরা। পরিবারের সদস্যদের মরণোত্তর চক্ষুদানের বিশয়ে বোঝাতে সহযোগিতা করেন এলাকার পঞ্চায়েত সদস্য তথা নীলকুন্ঠা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা রবীন্দ্রনাথ কর, সমাজসেবী ও শিক্ষক সৌমেন গায়েন । পরিবারের সম্মতিতে চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতন ( হলদিয়া ,পূর্ব মেদিনীপুর) আই ব্যাঙ্কের সহযোগিতায় কর্নিয়া দুটি সংগ্রহ করা হয়। এভাবে, কুসংস্কার মুক্ত হয়ে মরণোত্তর চক্ষুদান এবং মৃতব্যক্তির পরিবার চক্ষুদান করলে অন্ধত্ব’র অভিশাপ থেকে মানুষকে মুক্ত করা যাবে ।