কেন্দ্র সরকারের উদ্যোগে এবং রাজ্য সরকারের সহযোগিতায় ১৫ থেকে ১৮ বছর বয়সীদের কোভিড ভ্যাকসিন দেওয়া হবে , যেটা জানানো হয় বিদ্যালয়গুলিতে ক্যাম্প করে এই ভ্যাকসিন দেওয়া হবে যাদের জন্ম – তারিখ ১/১/২০০৭ এরমধ্যে তারা এই ভ্যাকসিন নিতে পারবে । ৩ রা জানুয়ারি থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে । কবে কোন বিদ্যালয়ে ভ্যাকসিনেশন ক্যাম্প হবে তার তালিকা জানিয়ে দেওয়া হবে । আগাম কোন রেজিস্ট্রেশন করতে হবেনা যেদিন ভ্যাকসিনেশন করা হবে ঐদিন সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন হয়ে যাবে । রেজিস্ট্রেশনের জন্য আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট লাগবে । বার্থ সার্টিফিকেটে যে নাম রয়েছে সেই নামে রেজিস্ট্রেশন হবে নামের বানান পরিবর্তন করা যাবেনা । কেউ নাইনে পড়ছে কিন্তু জন্ম – তারিখ ১/১/২০০৭ এরমধ্যে পড়ছেনা সে ভ্যাকসিন নিতে পারবেনা আবার কেউ ক্লাস এইটে পড়ছে কিন্তু জন্ম – তারিখ ১/১/২০০৭ এরমধ্যে পড়ছে সে ভ্যাকসিন নিতে পারবে । বিদ্যালয়গুলিতে প্রতিদিন একটি ক্যাম্পে ২০০ জন ভ্যাকসিন নিতে পারবে । যদি দুটি ক্যাম্প হয় তাহলে চারশোজন নিতে পারবে । প্রতি ক্যাম্পে তিনটি করে কক্ষ থাকবে একটিতে রেজিস্ট্রেশন হবে , একটিতে ভ্যাকসিনেশন হবে , একটিতে বিশ্রাম নেবে । যারা ড্রপ আউট হয়ে গিয়েছে কোন কারণবশতঃ তাদের নামের তালিকা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে দিতে হবে , তাদের ভ্যাকসিনেশন স্বাস্থ্যকেন্দ্রে করা হবে । জানুয়ারি মাসে যত তাড়াতাড়ি সম্ভব ১৫ থেকে ১৮ বছর বয়সী প্রত্যেককে ভ্যাকসিনেশন করা হবে । কো ভ্যাকসিন দেওয়া হবে । রেজিস্ট্রেশনের জন্য মোবাইল নিয়ে যেতে হবে । একটি নম্বরে চারজনের রেজিস্ট্রেশন করা যায় তার বেশি হয়না তাই সেই রকম মোবাইল নম্বর নিয়ে যেতে হবে । ( যেহেতু ভ্যাকসিনেশন কর্মসূচি খুব তাড়াতাড়ি শুরু হবে তাই জনগণের জ্ঞাতার্থে এই তথ্যগুলো প্রদান করা হল যাতে ১৫ থেকে ১৮ বছর বয়সী সকলকে এই কর্মসূচির আওতায় আনা যায় ) ।

প্রতীকী চিত্র ।