আংশিক লকডাউন সংক্রান্ত রাজ্য সরকার নির্দেশাবলী প্রকাশ করল । রাজ্যের স্কুল , কলেজ , বিশ্ববিদ্যালয় প্রভৃতি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পঠন-পাঠন বন্ধ থাকবে । তবে ৫০ শতাংশ স্টাফ নিয়ে প্রশাসনিক কাজকর্ম সচল থাকবে । একইভাবে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ৫০ শতাংশ স্টাফ নিয়ে কাজ চালানো হবে । ১৫ ই জানুয়ারি পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে , ৩ রা জানুয়ারি থেকে কার্যকর হবে । বিয়েবাড়ির অনুষ্ঠান সর্বোচ্চ ৫০ জনকে নিয়ে করা যেতে পারে । সেলুন বন্ধ থাকবে । সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান ৫০ জনকে নিয়ে করা যাবে । দুয়ারে সরকার শিবির বন্ধ থাকবে এবং পয়লা ফেব্রুয়ারি থেকে চালু হবে ।

সরকারি নির্দেশাবলীর বাংলা অনুবাদ পিডিএফ ফরম্যাটে ।
সরকারি নির্দেশাবলীর বাংলা অনুবাদ পিডিএফ ফরম্যাটে । নীচে আংশিক লকডাউন সংক্রান্ত নবান্ন থেকে প্রকাশিত মুখ্যসচিবের নির্দেশাবলী রয়েছে ।
আংশিক লকডাউন সংক্রান্ত নবান্ন থেকে প্রকাশিত মুখ্যসচিবের নির্দেশাবলী ।